ঘাটপার-নিগমনগরে স্মৃতির সুরে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি
ঘাটপার-নিগমনগর: গানের জাদুকর কিশোর কুমারের ৯৬তম জন্মদিন উপলক্ষে ঘাটপার-নিগমনগরে বসেছিল সুরের আসর। স্থানীয় উদ্যোক্তা শঙ্খ শুভ্র সরকার ও তাঁর দলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আবেগঘন শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করা হয় বাংলা ও হিন্দি গানের এই কিংবদন্তিকে।
সন্ধ্যার শুরুতেই মঞ্চে আসেন দিনহাটার স্বনামধন্য শিল্পী বুবুন চক্রবর্তী ও কুন্তল ঘোষ। তাঁরা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং কিশোর কুমারের গান ও তাঁর সঙ্গীত জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এরপর শুরু হয় মূল সঙ্গীতানুষ্ঠান, যেখানে শিল্পীর বিখ্যাত গানগুলো পরিবেশন করা হয়। 'মেরে সপনো কি রানী' থেকে 'চিংগারি কোই ভড়কে'— প্রতিটি গানেই ছিল শ্রোতাদের মুগ্ধতা।
আয়োজক কমিটির সদস্য গোপাল চ্যাটার্জি বলেন, "প্রতি বছর আমরা এই দিনে কিশোর কুমারকে স্মরণ করি। তাঁর গান শুধু বিনোদন নয়, আমাদের জীবনের প্রতিটি অনুভূতির সঙ্গে মিশে আছে।" এই অনুষ্ঠানে এলাকার সকল বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা প্রমাণ করে কিশোর কুমারের জনপ্রিয়তা আজও অমলিন। তাঁর গানের মধ্য দিয়েই এলাকাবাসী এক আবেগঘন সন্ধ্যায় মেতে ওঠেন।


Post a Comment