Chapter - 6

 Chapter - 6 History Questions And Answers Class 8th || অষ্টম শ্রেণী ইতিহাস অধ্যায় - 6 প্রশ্ন উত্তর


 




অতি - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরঃ

১. কত খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল ? 


উঃ । ১৮৮৫ খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল ।




 ২. জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন ?


 উঃ । জাতীয় কংগ্রেসের সভার প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।




 ৩. কত খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম জাতীয়তাবাদী সংগঠনরূপে চিহ্নিত করা হয় ? 



উঃ । ১৮৩৬ খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম জাতীয়তাবাদী সংগঠনরূপে চিহ্নিত করা হয় ।





 ৪. ভারতীয় বিচারকের কাদের বিচার করার অধিকার ছিল না ? 


উঃ । ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না । 




৫. ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোন্‌টি ?


 উঃ । জমিদার সভা । 




৬. ' ইন্ডিয়ান লিগ ’ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ? 


উঃ । ১৮৭৫ খ্রিস্টাব্দে । 




৭. কত খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় সম্মেলন আয়োজিত হয় এবং এর প্রথম সভাপতি কে ছিলেন ? 


উঃ । ১৮৮৩ খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলন আয়োজিত হয় । এর প্রথম সভাপতি ছিলেন রামতনু লাহিড়ি । 




৮. হিউমের জীবনীকার কে ছিলেন ? 


উঃ । হিউমের জীবনীকার ছিলেন ওয়েডারবার্ন ।




 ৯. কে কবে ‘ দেশীয় ভাষা সংবাদপত্র আইন ’ চালু করেন ? 


উঃ । ১৮৭৮ খ্রিস্টাব্দে লর্ড লিটন চালু করেন । 




১০. কবে কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল ? 


উঃ । ১৯০৭ খ্রিস্টাব্দে । 

১১. ১৮৭৫ খ্রিস্টাব্দে কাদের নেতৃত্বে ইন্ডিয়ান আসোসিয়েশন বা ভারত সভা তৈরি হয় ?


 উঃ । ১৮৭৫ খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভা তৈরি হয় । 


১২. প্রথম দু - দশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদিপর্বের নেতৃত্বকে কী বলে চিহ্নিত করা যায় ? 


উঃ । ‘ নরমপন্থী ’ বলে চিহ্নিত করা 

হয় ।


১৩. প্রথম দু - দশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদিপর্বের নেতৃত্বকে কী বলে চিহ্নিত করা যায় ? 


উঃ । ‘ নরমপন্থী ’ বলে চিহ্নিত করা হয় ।




১৪. ' তিন - দিনের তামাশা ' বলতে কী বোঝ ?


 উঃ । প্রথম দু - দশকের সময়ে কংগ্রেসের কার্যক্রম ছিল বার্ষিক তিন দিনের অধিবেশন কেন্দ্রিক । তাই তাকে ব্যঙ্গ করে ‘ তিন দিনের তামাশা ' বলা হতো । 




১৫. জাধিকাংশ নরমপন্থীর কাছে ব্রিটিশ শাসন কী ছিল ?


উ: । অধিকাংশ নরমপন্থীর কাছে ব্রিটিশ শাসন ছিল ‘ বিধির বিধান ।



Post a Comment

Previous Post Next Post