নবম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ :
প্রোফেসর শঙ্কুর ডায়রি (ব্যোমযাত্রীর ডায়রি)
গাইড: Teaching help@am
Copyright ©️ Anupam Modak
*গল্পের মূল বিষয়বস্তু*:
"প্রোফেসর শঙ্কুর ডায়রি (ব্যোমযাত্রীর ডায়রি)" গল্পটি বিজ্ঞানী প্রোফেসর শঙ্কুর একটি অসাধারণ আবিষ্কার নিয়ে। তিনি একটি রকেট তৈরি করে মহাকাশে যাত্রা করেন এবং সেখানে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হন।
*প্রোফেসর শঙ্কুর চরিত্র*:
প্রোফেসর শঙ্কু একজন বুদ্ধিমান, সাহসী এবং আবিষ্কারপ্রিয় বিজ্ঞানী। তিনি নিজের আবিষ্কার নিয়ে খুব উৎসাহী এবং ঝুঁকি নিতে ভয় পান না।
*গল্পের গুরুত্বপূর্ণ ঘটনা বা উদ্ধৃতি*:
গল্পে প্রোফেসর শঙ্কুর মহাকাশে যাত্রা, গ্রহাণুতে অবতরণ, এবং বিভিন্ন অজানা প্রাণীর সাথে দেখা হওয়ার ঘটনাগুলো উল্লেখযোগ্য।
১) প্রোফেসর শঙ্কুর পুরো নাম কী
=> প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু ।
২) লেখক কার কাছ থেকে শঙ্কুর ডায়রিটি পান ?
=> তারক চাটুজ্যের কাছ থেকে।
৩) সুন্দরবনের কোন অঞ্চলে উল্কাপাতের কথা 'ব্যোমযাত্রীর ডায়রি' গল্পে রয়েছে?
=> সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে উল্কাপাতের কথা রয়েছে।
৪) 'ব্যোমযাত্রীর ডায়রি' গল্পে কবে প্রথম ডায়রি আরম্ভ হচ্ছে ?
=> ১ লা জানুয়ারি।
৫) প্রোফেসর শঙ্কুর চাকরের নাম কি ?
=> প্রহ্লাদ।
৬) প্রোফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম কি?
=> নিউটন ।
৭) প্রোফেসর শঙ্কুর রোবটের নাম কি ?
=> বিধু শেখর।
৮) মঙ্গলের পর শঙ্কুর রকেট কোন গ্রহে পৌঁছে ছিল ?
=> টাফা গ্রহে।
৯) 'গবাক্ষ উদঘাটন করহ' - গবাক্ষ উদঘাটন করে কি দেখা গিয়েছিল ?
=> 'ব্যোমযাত্রীর ডায়রি' থেকে গৃহীত এই অংশে গবাক্ষ উদঘাটন করে দেখা গিয়েছিল , অসংখ্য সোনার বল আপনা থেকে বড় হতে হতে হঠাৎ ফেটে সোনার ফোয়ারা ছড়িয়ে পূনরায় মিলিয়ে যাচ্ছে।
১০) মঙ্গলে যাওয়ার পথে মহাকাশযানে বসে প্রহ্লাদ কি করতো ?
=> বাইরের দৃশ্য সম্পর্কে নির্বিকার প্রহ্লাদ মহাকাশযানে বসে প্রথমে রামায়ণ ও পরে মহাভারত পড়তো।
১১) ' চলন্তিকা' কি ?
=> রাজশেখর বসুর লেখা বাংলা অভিধানের নাম হলো ' চলন্তিকা'।
******* MARKS : 5 *********
১) 'ব্যোমযাত্রীর ডায়রি' গল্পে বিধু শেখর চরিত্রটির পরিচয় দাও ?
২) ' কাল টাফায় পৌঁছেছি ' - টাফায় পৌঁছে শঙ্কুর কেমন অভিজ্ঞতা হয়েছিল বর্ণনা করো ?
৩) "টাফা" কি ? টাফার প্রকৃতি ও প্রাণীর পরিচয় দাও ? (১+৪=৫)
৪) ' মঙ্গলে যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি ' । - কোন প্রসঙ্গে এই মন্তব্য ? বক্তা হাড়ে হাড়ে টের পেয়েছে ?

Post a Comment